ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরি। তিনি সর্বমোট ভোট পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি-এনসিপি প্রার্থী আবু সাঈদ মো. সুজা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার সময় জেলা রিটার্নিং অফিসার ও বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি জেলা প্রশাসনের ফলাফল নিয়ন্ত্রণ কক্ষে এই ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ফলাফলে দেখা যায়, বান্দরবান আসনে গণভোটে 'হ্যা' ভোট পড়েছে ৭১ হাজার ৭১৭টি এবং 'না' ভোট পড়েছে ৯০ হাজার ১৫৬টি।
বৃহস্পতিবার সকাল থেকে জেলার সাতটি উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের সময় সারাদিন কোথাও কোনো অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
এক জেলা এক আসন নিয়ে গঠিত বান্দরবান ৩০০ নম্বর আসনটি। জেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ১৫ হাজার ৪২২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬১ হাজার ৭৮৩ জন এবং মহিলা ভোটার রয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৩৪ জন।
বিজ্ঞাপন
জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৩৪টি ইউনিয়ন নিয়ে ভোট কেন্দ্র ছিল ১৮৬টি এবং পোস্টাল ভোটার কেন্দ্র ১টি।
প্রতিনিধি/এসএস




































































































































