ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞাপন
এসময় বিভিন্ন প্রার্থীর এজেন্ট ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সাধারণ ভোট, পোস্টাল ভোট ও গণভোটের ফল একত্র করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ-০১ (শিবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জ -১ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী কেরামত আলী পোস্টাল ভোটসহ ২ লাখ ৬ হাজার ৮৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শাজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫১৫ ভোট। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ১৮১ জন।
চাঁপাইনবাবগঞ্জ-২ ( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট): চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে জামায়াত মনোনীত দাঁড়ি পাল্লার প্রার্থী মিজানুর রহমান পোস্টাল ভোটসহ ১ লাখ ৭১ হাজার ২২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল ইসলাম ১ লাখ ৫৫ হাজার ১১৯ ভোট পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬১ হাজার।
চাঁপাইনবাবগঞ্জ -৩: জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী নুরুল ইসলাম বুলবুল পোস্টাল ভোটসহ ১ লাখ ৮৯ হাজার ৬৪০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ হারুন ১ লাখ ২৭ হাজার ৩৭ ভোট পেয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৬৮ হাজার ৪৭৯ ভোট।
প্রতিনিধি/এসএস




































































































































