শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

নীলফামারীর চারটি আসনে এগিয়ে জামায়াত

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

শেয়ার করুন:

jamat

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর চারটি আসনে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। 

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক ফল সংগ্রহ চলছে এবং বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন


নীলফামারী-১ (ডোমার- ডিমলা) আসনে ৩৮ কেন্দ্রের ফলাফলে ৪৫৩৬ ভোটে এগিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী মাওলানা আব্দুস সাত্তার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেজুর গাছ প্রতীকের মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি পেয়েছেন ৩০১৬৯।

নীলফামারী-২ (সদর) আসনে ১৩৪ কেন্দ্রের ফলাফলে ৮০৪৫ ভোটে এগিয়ে রয়েছে জামায়াত মনোনীত প্রাথী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন পেয়েছেন ৩২৮৬৬ ভোট।

নীলফামারী-৩ আসনের ৭৫ কেন্দ্রের ফলাফল ১২৩১৭ ভোটে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী ওবায়দুল্লাহ সালাফি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শেষ প্রতীকের সৈয়দ আলী পেয়েছেন ৬৪৯২৯ ভোট। 

নীলফামারী-৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) ২৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ আব্দুল মুন্তাকিম ৪০৩৯ ভোটে এগিয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকার পেয়েছেন ১২৩৭৯ ভোট।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর