প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়েই চমক দেখালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুটি আসন থেকে লড়াই করে জিতেছেন দুটি আসনেই। তার একটি বগুড়া-৬ (সদর)। এখানে বড় ব্যবধানে জিতেছেন তিনি।
বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকে তারেক রহমান ১১৬টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৬৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭২ হাজার ১৮০ ভোট।
বিজ্ঞাপন
অর্থাৎ, তারেক রহমান আসনটিতে জিতেছেন ৮৯ হাজার ৪৭১ ভোটের ব্যবধানে।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, সদরের এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ।
এদিকে ঢাকা-১৭ আসনেও জয় পেয়েছেন তারেক রহমান। এখানে তিনি পেয়েছেন ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান পেয়েছেন ৪৬ হাজার ৮৪০ ভোট।
এএইচ







































































