শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও–২ আসনে বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালামের জয়

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৮ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও–২ আসনে বিএনপি প্রার্থী ডা. আব্দুস সালামের জয়
ঠাকুরগাঁও–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ঠাকুরগাঁও–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে অনানুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা।


বিজ্ঞাপন


হরিপুর, বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলার আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে। পোস্টাল ভোটসহ ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৯ জন।

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনেই জামায়াতের বড় জয়

ঘোষিত ফলাফল অনুযায়ী, ডা. আব্দুস সালাম (বিএনপি, ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২১ হাজার ১৭ ভোট। আব্দুল হাকিম (বাংলাদেশ জামায়াতে ইসলামী, দাঁড়িপাল্লা) পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৭০৭ ভোট। নুরুন নাহার বেগম (জাতীয় পার্টি, লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৮৭৬ ভোট। ফারুক হোসেন (গণঅধিকার পরিষদ, ট্রাক) পেয়েছেন ১ হাজার ৮৪৩ ভোট। নাহিদ রানা (আমার বাংলাদেশ পার্টি–এবি পার্টি, ঈগল) পেয়েছেন ৪৫১ ভোট। রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ, হাতপাখা) পেয়েছেন ৪৩৭ ভোট। সাহাব উদ্দীন আহাম্মেদ (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কাস্তে) পেয়েছেন ৩৮০ ভোট।

এ আসনে মোট বৈধ প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৭১১টি। বাতিল ভোট হয়েছে ৫ হাজার ৬৭৭টি। সর্বমোট প্রদত্ত ভোট ২ লাখ ৪৮ হাজার ৩৮৮টি, যা মোট ভোটারের ৭৩ দশমিক ০৪ শতাংশ।


বিজ্ঞাপন


একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৩ হাজার ৫৩৯টি এবং না ভোট পড়েছে ৬৮ হাজার ১৮২টি।

উল্লেখ্য, এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি বেসরকারি ফলাফল, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর