শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

বরিশালের ৬টি আসনেই বিএনপির দাপুটে জয়

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ এএম

শেয়ার করুন:

বরিশালের ৬টি আসনেই বিএনপির দাপুটে জয়

বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা একচেটিয়াভাবে বিজয়ী হয়েছে। সব আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থীরা। দ্বিতীয় অবস্থানের জন্য লড়াই হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত সাড়ে ৩টায় বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন এ তথ্য জানান।


বিজ্ঞাপন


এছাড়া প্রতিটি আসনেই বিপুল ভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। বিশেষ করে বরিশাল-৫ আসনে সর্বোচ্চ ১ লাখ ৭৬ হাজার ৬৮৭টি ‘হ্যাঁ’ ভোট পড়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া চূড়ান্ত ফলাফল অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ১ লাখ ৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহান ৪৪ হাজার ১৮৮ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবদুল মন্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নেছার উদ্দিন পেয়েছেন ৬ হাজার ২১ ভোট।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ৮০ হাজার ৯৩০ ভোট পেয়েছেন বিএনপির প্রার্থী জয়নুল আবেদীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী জোটের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান ভুঁইয়া পেয়েছেন ৬১ হাজার ১৯২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মুহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ১৬ হাজার ৩২৬ ভোট।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দিনাজপুরের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল জব্বার পেয়েছেন ৭৪ হাজার ৬৮৪ ভোট।

বরিশাল-৫ (মহানগরী ও সদর) আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৫ হাজার ১৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম ৯৫ হাজার ৪৪ ভোট পেয়েছেন। আর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী ২২ হাজার ৪৮৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ৮২ হাজার ২১৭ ভোট পেয়েছেন বিএনপির আবুল হোসেন খান। ইসলামী আন্দোলনের মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম ২৯ হাজার ১৪৬ ভোট পেয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদুন্নবী ৫৫ হাজার ৯৮৮ ভোট পেয়েছেন।

বরিশাল জেলা ​রিটার্নিং কর্মকর্তা খায়রুল আলম সুমন জানান, 'ভোট গ্রহণ পরবর্তী গণনা শেষে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফলাফল ঘোষণা সম্পন্ন হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর