রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

জয়ের পথে এনসিপির হান্নান মাসউদ

হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম

শেয়ার করুন:

hannan
হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ প্রাপ্ত ফলাফলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সর্বশেষ গণনা হওয়া ৪৫টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে— শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ পেয়েছেন ৩৭ হাজার ২৩৩ ভোট, অন্যদিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুব রহমান শামীম পেয়েছেন ২৪ হাজার ৭৪৬ ভোট।


বিজ্ঞাপন


এই হিসেবে হান্নান মাসউদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ১২ হাজার ৪৮৭ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

এতে হ্যাঁ ভোট পড়েছে ৪০ হাজার ৬৪০ এবং না' ভোট ২১ হাজার ৭০৫ পড়েছে। চলমান ভোট গণনার ধারা অব্যাহত থাকলে হান্নান মাসউদ বড় ব্যবধানে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

জয়ের খবরে শাপলা কলি সমর্থকরা হাতিয়ার বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল নিয়ে উপজেলা পরিষদ এলাকার দিকে জড়ো হতে দেখা গেছে।

প্রতিনিধি/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর