শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুর-৬ আসনে বিএনপির ডা. জাহিদ বিজয়ী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ এএম

শেয়ার করুন:

দিনাজপুর-৬ আসনে বিএনপির ডা. জাহিদ বিজয়ী
দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর মো. জাহিদ হোসেন।

দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু জাফর মো. জাহিদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ২ লাখ ৫ হাজার ১১৮ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭০৩ ভোট। এছাড়াও মই মার্কা পেয়েছে ৪৪৯, ফুটবল মার্কা ৪১৮, হাতপাখা মার্কা ১ হাজার ৬৫৯, লাঙ্গল ২ হাজার ৬৮৯ এবং ঘোড়া মার্কা পেয়েছে ১৫২ ভোট।


বিজ্ঞাপন


আরও পড়ুন

দিনাজপুরের পাঁচটিতে বিএনপি, একটিতে স্বতন্ত্র জয়ী

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে আবু জাফর মো. জাহিদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

দিনাজপুর-৬ (বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে তিনটি পৌরসভা ও ২৩টি ইউনিয়নে ১৯৯টি ভোটকেন্দ্র রয়েছে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর