পিরোজপুর-১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী। তিনি পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮২৮ ভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
মাসুদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৫৫ ভোট।
ঘোষিত ফলাফলে, জিয়ানগর উপজেলার ২৯টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী ৩৩ হাজার ৭৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১২ হাজার ৪১৩ ভোট।
সদর ও পৌরসভার ৬৬ কেন্দ্রের ফলাফলে মাসুদ সাঈদী পেয়েছেন ২১ হাজার ৪৩৩ ভোট। আর ধানের শীষের আলমগীর ১৪ হাজার ২৮৫ ভোট।
১৯৯৬ আর ২০০১-এর নির্বাচনে এখানে জামায়াতের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী। ৯৬-এর ভোটে এককভাবে নির্বাচন করে সাঈদী জেতেন ২৬০ ভোটের ব্যবধানে।
ভোটের আগে মাসুদ সাইদী বলেছিলেন, পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান তিনি।
বিজ্ঞাপন
তার কথায়, ‘আমার পিতা যেমন উন্নয়নমূলক কাজের কথা বই আকারে জনগণের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন, আমিও তেমন করব, আল্লাহ যদি আমাকে আপনাদের খাদেম হিসেবে কবুল করেন।’
এএইচ




































































































































