রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

বিএনপি জোটের প্রার্থীকে হারিয়ে জিতলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৬ এএম

শেয়ার করুন:

বিএনপি জোটের প্রার্থীকে হারিয়ে জিতলেন রুমিন ফারহান
রুমিন ফারহানা। ফাইল ছবি

ভোটের প্রচারণার সময় আশঙ্কা করেছিলেন, তার হাঁস (প্রতীক) চুরি হতে পারে। অবশেষে হাঁসকে রক্ষা করতে পেরেছেন এবারের সংসদ নির্বাচনের আলোচিত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি জোটের প্রার্থীকে হারিয়ে জয় পেয়েছেন তিনি। 

সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক এলাকা নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২। আসনটিতে হাঁস প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছিলেন সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঘোষিত বেসরকারি ফলাফলে তিনি বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, হাঁস প্রতীকে রুমিন ফারহানা মোট ভোট পেয়েছেন ৫০ হাজার ৫৭৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৩২ হাজার ৫৭৯ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৮ জন। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, এই আসনে ভোট পড়েছে ৪৪ দশমিক ৮ শতাংশ।

এ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে, পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন। আর নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। এছাড়া হিজরা ভোটার ২ জন।

এবারের নির্বাচনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন দলটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। পরে দলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী হন তিনি।

এ ঘটনায় পরে দলের সকল প্রকার পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করে বিএনপি। এতে করে তিনি বিদ্রোহী প্রার্থী থেকে হয়ে যান স্বতন্ত্র প্রার্থী। শেষ পর্যন্ত দৃঢ়তার সঙ্গে লড়াই করে বিজয়ী হলেন নানা কারণে আলোচিত এই নারী নেত্রী।

এএইচ    

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর