মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

চার কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

চার কেন্দ্রে বিপুল ব্যবধানে এগিয়ে সালাহউদ্দিন

কক্সবাজার–১ আসনের পেকুয়া উপজেলার চারটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। তাতে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষের প্রার্থী সালাহউদ্নি আহমেদ।  

ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর গণনা শেষে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা এ ফল ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং–১৪২) কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ২ হাজার ৫১৯টি। বাতিল ভোট ২৯টি। ধানের শীষ পেয়েছে ১ হাজার ৫৬৫ ভোট, দাঁড়িপাল্লা ৯০৬ ভোট এবং হাতপাখা ১৮ ভোট। 

pakuia-1770899556

একই কেন্দ্রে অনুষ্ঠিত গণভোটে মোট ২ হাজার ৫১৯ ভোট কাস্ট হয়। বাতিল হয় ১৭৭ ভোট। ‘হ্যাঁ’ পেয়েছে ১ হাজার ৫৪৮ ভোট এবং ‘না’ পেয়েছে ৭৯৪ ভোট।

গোয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নং–১৩১) কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ১ হাজার ৮৭৮ ভোট এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৪৯০ ভোট।

নাপিতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৭১টি। ধানের শীষ পেয়েছে ১ হাজার ১১৭০ ভোট, দাঁড়িপাল্লা ৬৭৮ ভোট এবং হাতপাখা ২৩ ভোট।

সোনাইছড়ি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা (কেন্দ্র নং–১৫০) কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৭৭৮টি। নষ্ট ভোট ২৬টি। ধানের শীষ পেয়েছে ১ হাজার ২৭৩ ভোট, দাঁড়িপাল্লা ৪৬৪ ভোট এবং হাতপাখা ১৫ ভোট।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর