শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রংপুরের ছয়টি আসনই জামায়াত জোটের দখলে  

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ এএম

শেয়ার করুন:

jamat
রংপুরে জাাময়াত জোটের ছয় বিজয়ী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে জামায়াতে ইসলামী ও একটিতে তাদেরই জোটের এনসিপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। 

এরই মধ্যদিয়ে জাতীয় পার্টির দূর্গ খ্যাত রংপুর দখলে নিল জামায়াতের নেতৃত্বে ১১ দলীয় জোট। 


বিজ্ঞাপন


রংপুর-১ (গংগাচড়া) আসন: 

এই আসনের ১৩৯ টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজন পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। 

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন: 

এই আসনের ১৩৭ টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৩৯ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী সরকার ৭৯ হাজার ৮৭০ ভোট পেয়েছেন। 


বিজ্ঞাপন


রংপুর-৩ (সদর ও রসিক) আসন: 

এই আসনের ১৬৯ টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াতের প্রার্থী মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাচার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সামসুজ্জামান সামু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। আর এই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে ৪৩ হাজার ভোট পেয়ে তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। 

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসন: 

এই আসনের ১৬৩ টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমদাদুল হক ১ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট পেয়েছেন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসন: 

এই আসনের ১৫২টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ৭৫ হাজার ২০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামী অধ্যাপক গোলাম রব্বানী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ১৪১ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসন: 

এই আসনের ১১৩ টি কেন্দ্রের সব কটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রাথী মাওলানা নুরুল আমীন। তিনি ২০২৫ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাইফুল ইসলাম ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট পান। 

রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, রংপুরের ছয়টি সংসদীয় আসনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন এবং পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন। হিজড়া ভোটার রয়েছে ৩১ জন। 

জেলায় মোট ৮৭৩টি কেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৮৭৩ জন প্রিজাইডিং, ৫ হাজার ১৮ জন সহকারী প্রিজাইডিং এবং ১০ হাজার পোলিং অফিসার ভোটগ্রহণ করেন।    

এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর