রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

ঢাকা-৮: ২১ কেন্দ্রে এগিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

ঢাকা-৮: ২১ কেন্দ্রে এগিয়ে নাসীরউদ্দীন পাটওয়ারী 

ঢাকা-৮ আসনের  (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) ২১টি কেন্দ্রের পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন শাপলা কপি প্রতীকের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী এগিয়ে আছেন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণে শেষে গণনার পর বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ২১টি কেন্দ্রে শাপলা কপি প্রতীকে নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৮ হাজার ৯০৮ ভোট।  


বিজ্ঞাপন


অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৮ হাজার ৪৭০ ভোট। অথাৎ ২১টি কেন্দ্রে মোট ৪৩৮ ভোটে এগিয়ে রয়েছেন  নাসীরুদ্দীন।

এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ এবং নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন। এছাড়াও ১ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

এরআগে বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণের সময় শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এরপর শুরু হয় ভোট গণনা।


এমএইচআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর