রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

যশোরে রাজনৈতিক সৌজন্যের অনন্য দৃষ্টান্ত

ফোনালাপে কুশল বিনিময় করলেন অনিন্দ্য ইসলাম অমিত ও আব্দুল কাদের

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৭ এএম

শেয়ার করুন:

ফোনালাপে কুশল বিনিময় করলেন অনিন্দ্য ইসলাম অমিত ও আব্দুল কাদের

যশোর-৩ (সদর) আসনের ধানের শীষের বিজয়ী প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত এবং জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল কাদেরের সঙ্গে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে হৃদ্যতাপূর্ণ ফোনালাপ হয়েছে।

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক অ্যাডভোকেট হাজি আনিসুর রহমান মুকুলের মোবাইল ফোনের মাধ্যমে এই দুই শীর্ষ নেতা কথা হয়। ফোনালাপের শুরুতে তারা একে অপরের ব্যক্তিগত ও পারিবারিক কুশলাদি বিনিময় করেন। এই কথোপকথনে তারা একে অপরের শুভ কামনা এবং সহযোগিতা প্রত্যাশা করেন।


বিজ্ঞাপন


ফোনালাপকালে উভয় নেতা একমত পোষণ করেন যে, রাজনৈতিক আদর্শ বা দলের ভিন্নতা থাকতে পারে, কিন্তু যশোরের সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় তাদের মধ্যে কোনো বিভেদ নেই। তারা আগামী দিনে পারস্পরিক সহযোগিতা ও পরামর্শের ভিত্তিতে রাজনৈতিক ময়দানে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন, সে ব্যাপারে একে অপরকে আশ্বস্ত করেন।

আরও পড়ুন

বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় বিএনপির খায়ের ভূঁইয়া

এ ব্যাপারে আলাপকালে ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমরা যারা রাজনীতির করি; আমাদের মাঝে আদর্শগত মত পার্থক্য আছে, কিন্তু সম্পর্কের জায়গা থেকে আমাদের মাঝে কোনো ধরনের বিভেদ থাকা উচিত নয়। আমিও সেই বিষয়টি তার কাছে ব্যক্ত করেছি। তিনি বলেন, আমার দল বিএনপি অতীতেও যশোরে রাজনৈতিক সহাবস্থান এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে রাজনীতি করেছে, আগামীতেও সেটা বজায় থাকবে বলে ফোনালাপে আব্দুল কাদেরকে আমি আশ্বস্ত করেছি।

এ ব্যাপারে আলাপকালে দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল কাদের বলেন, অমিত সাহেব আমাকে ফোন দিয়ে আগামীতে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে আমাকে আশ্বস্ত করেছেন। আমিও তাকে আমাদের পক্ষ থেকে সহযোগিতা এবং একসঙ্গে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছি।


বিজ্ঞাপন


আলাপকালে আব্দুল কাদের আরও বলেন, রাজনৈতিক আদর্শগত মত পার্থক্য থাকলেও সম্পর্কের জায়গা অটুট রেখে একসঙ্গে পথ চলার বিষয়ে আমিও তাকে বলেছি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর