বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

আহত পুলিশ-সাংবাদিকদের দেখতে হাসপাতালে যাচ্ছে আ.লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

Awami League
আহত পুলিশ ও সাংবাদিকদের দেখতে যাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। ফাইল ছবি

বিএনপির সমাবেশস্থলে সংঘর্ষে আহত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের দেখতে যাবে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান এই তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, বিএনপির হামলায় আহত পুলিশ সদস্য ও গণমাধ্যম কর্মীদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে রাজারবাগ পুলিশ হাসপাতালে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।

শনিবারের ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির সমাবেশ কাভার করতে গিয়ে অন্তত ১০ জন সাংবাদিক দলটির নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন। সেই সঙ্গে তাদের মোবাইল, ক্যামেরা ও গাড়ি ভাঙচুর করেন বিএনপির কর্মীরা।

অপরদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সংঘর্ষে ৪১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

কারই/আইএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর