শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট: কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জুন ২০২৩, ০৫:৫২ পিএম

শেয়ার করুন:

সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেট: কাদের
ওবায়দুল কাদের (ফাইল ছবি)

সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাজেট সংক্রান্ত এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


ওবায়দুল কাদের বলেন, বাজেটটা এমনভাবে করা হয়েছে, মানুষের কষ্টটা লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে।

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে জনবান্ধব বলার কারণ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনবান্ধব এজন্য বলেছি, সাধারণ মানুষের কথা মাথায় রেখে এ বাজেটটা প্রণীত হয়েছে।

এর আগে বিকেল তিনটায় জাতীয় সংসদে বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদে ৭ লাখ ৬১ লাখ ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন তিনি, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।


বিজ্ঞাপন


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্ত্রিদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রমুখ উপস্থিত আছেন।

বাজেট পেশ করার আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন।

কারই/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর