শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

শাহবাগের বিক্ষোভে যোগ দিয়েছেন আলেম-ওলামা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ এএম

শেয়ার করুন:

শাহবাগের বিক্ষোভে যোগ দিয়েছেন আলেম-ওলামা

সন্ত্রাসী হামলা করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিলে ছাত্রজনতার পাশাপাশি যোগ দিয়েছেন আলেম-ওলামারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন আলেম-ওলামারা।

খোঁজ জানা গেছে, মোহাম্মদপুরের রাহমানিয়া মাদরাসা, লালবাগ, গুলিস্তান, ধানমন্ডিসহ নানা জায়গা থেকে ছুটে আসেন এবং বিক্ষোভ মিছিল দেন আলেমরা। অন্তত ৫০০ আলেম ও ওলামাকে দেখা গেছে শাহবাগের বিক্ষোভ মিছিলে।

জানতে চাইলে মাওলানা ইসমাইল হোসেন ঢাকা মেইলকে বলেন, হাদি হত্যার বিচারের দাবিতে আসছি। এদেশে ভারতীয় আধিপত্য আর চলতে দেয়া যায় না, এখনই অপশক্তিকে রুখে দেয়ার সময়।

এ সময় ছাত্রজনতা ও আলেমরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ ‘হাদি পথ ধর, সেভেন সিস্টার্স স্বাধীন কর’, ’দিল্লির আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘আমার ভাই করবে, খুনি কেন ভারতে’, ‘আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব’, ‘যেই ভারত মানুষ মারে, সেই ভারত ভেঙে দাও’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ও হাদির চিকিৎসায় যুক্ত ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি। 

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।


ওইদিন মোটরসাইকেলে করে এসে দুইজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায়, গুলি ওসমান হাদির মাথার ডান দিক থেকে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে, তবে অংশবিশেষ এখনও তার ব্রেনে রয়েছে।

এসএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর