বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

শেয়ার করুন:

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের পতাকা নিয়ে আকাশে ঝাঁপ দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন ৫৪ জন প্যারাট্রুপার। এই বিশেষ অভিযানে অংশ নিচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি আঁকা একটি হেলমেট পরে প্যারাস্যুট জাম্প করবেন।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


প্রেস উইংয়ের পক্ষ থেকে বলা হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। তাদের একজন আশিক চৌধুরী, যিনি ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।

স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনীর সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। বিজয় দিবসে বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে বিজয় দিবসের বিশেষ ব্যান্ড শো।

এদিন বেলা ১১টা ৪০ মিনিট থেকে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা হাতে প্যারাস্যুটিং করবেন। এই বিশেষ আয়োজন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে।

এএইচ/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর