বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, আজ রিপোর্ট জানা যাবে হাদির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ এএম

শেয়ার করুন:

পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন, আজ রিপোর্ট জানা যাবে হাদির

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে কয়েকটি পরীক্ষার রিপোর্ট জানা যাবে।

হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকরা হাদির পরিবারকে তার চিকিৎসার রোডম্যাপ জানাবেন।


বিজ্ঞাপন


এর আগে, সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. আব্দুল আহাদ বলেন, ওসমান হাদিকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের সেলেতার এয়ারপোর্টে অবতরণ করে হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আগে থেকেই সবকিছু ব্যবস্থা করা হয়েছিল। হাসপাতালে পৌঁছেই হাদিকে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

হাদির চিকিৎসার দেখভাল করতে সঙ্গে গিয়েছেন বড় দুই ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক।

গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন হাদি। তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে অস্ত্রোপাচার শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানেই গত কয়েকদিন তার চিকিৎসা চলে।


বিজ্ঞাপন


তবে অবস্থা আশঙ্কাজনক এবং তেমন কোনও উন্নতি না হওয়ায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। অন্তর্বর্তী সরকার তার চিকিৎসার পুরো ব্যয় বহন করছে।

/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর