শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত অপরাধীরা এখনো দেশের ভেতরেই রয়েছে বলে দাবি করেছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
বুধবার (১৭ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
পোস্টে ফাতিমা তাসনিম জুমা জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় তাদের জানানো হয় যে, ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্ত সিল করা হয়েছে। এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে।

তিনি অভিযোগ করেন, বর্ডার পার করেছে এই প্রোপাগাণ্ডা ছড়িয়ে তাদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, এবং একে ওকে ধরে ব্যাপারটা নরমালাইজ করার চেষ্টা করছে।
পোস্টে ডাকসু নেত্রী আরও বলেন, ফয়সালসহ পুরো সিন্ডিকেটকে গ্রেফতার করতে হবে। এবং জীবিত অবস্থায় আমাদের সামনে হাজির করতে হবে।
বিজ্ঞাপন
/এএস

































































































