বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

সন্ত্রাস-চাঁদাবাজি থেকে রক্ষা পেতে অভ্যুত্থান শুরু হবে: ডাকসু ভিপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

সন্ত্রাস-চাঁদাবাজি থেকে রক্ষা পেতে অভ্যুত্থান শুরু হবে: ডাকসু ভিপি
সাদিক কায়েম (ফাইল ছবি)

চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা শহরকে মুক্ত করতে অচিরেই অভ্যুত্থান শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় এক তাৎক্ষণিক প্রতিক্রিয়া ডাকসু ভিপি এ মন্তব্য করেন।


বিজ্ঞাপন


সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ওসমান হাদিকে গুলি করা হলো। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।’

শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ওসমান হাদিকে গুলি করা হয়। ঘটনার সময় তিনি রিকশায় করে যাচ্ছিলেন। তখন হঠাৎ একটি মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কে বা কারা গুলি ছুঁড়েছে তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর তাকে হাসপাতালে আনা হয়। তার বাম কানের নিচে গুলির আঘাত রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর