ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র ও তৌহিদি জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে শহরের গেইটপাড় এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে আউটারে আটকা পড়ে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন। পরে ৪০ মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যায়।
বিজ্ঞাপন
![]()
অবরোধের সময় স্লোগানে হাদি হত্যাকারীদের গ্রেফতার, বিচার ও উপদেষ্টাদের পদত্যাগের দাবি জানায় আন্দোলনকারীরা। এছাড়াও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ জানায় বিক্ষুব্ধরা।
আরও পড়ুন
জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার আখতারুজ্জামান জানান- আন্দোলনের কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের আগেই সিগন্যাল পয়েন্টের কাছে দাঁড়িয়ে ছিল। ট্রেনটির বিকেল ৪টায় স্টেশনে পৌঁছানোর কথা ছিল। প্রায় ৪০ মিনিটের মতো আটকা ছিল ট্রেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস
































































































































