শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

হাদির মৃত্যুতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

শেয়ার করুন:

হাদির মৃত্যুতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় বিশেষ এই প্রার্থনার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাদির মৃত্যুতে তার আত্মার শান্তি কামনায় এ প্রার্থনা সভা করা হয়। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত শ্রী রাজীব চক্রবর্তী। 

প্রার্থনা সভায় বক্তব্য দেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, বিপ্লব দে, অখিল ভৌমিকসহ অন্যান্য ভক্তবৃন্দ।


বিজ্ঞাপন


এমআইকে/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর