শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

হাদিকে শেষ বার একপলক দেখার আকুতি জনতার চোখে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

শেয়ার করুন:

চির বিদায় নিতে শাহবাগে হাদি, এক পলক দেখার আকুতি জনতার চোখে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর টানা সাতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মৃত্যু বরণ করেন। শেষবারের মতো শাহবাগে এসে পৌঁছেছেন তিনি। তার অপেক্ষায় থাকা জনতার ঢল অপলক চেয়ে আছে তাকে বহন করা গাড়ির দিকে। সবার চোখে তাকে শেষবারের মতো দেখার আকুতি।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ৩টা থেকে শাহবাগে এমন পরিস্থিতি দেখা যায়।


বিজ্ঞাপন


সংসদ ভবনের দক্ষিণপ্লাজা থেকে শরিফ ওসমান হাদিকে বহন করা গাড়ি শাহবাগের উদ্দেশে রওনা হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে শাহবাগে তাকে শেষবারের মতো দেখার আগ্রহ নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন সবাই। সবার চোখে বিষন্নতা। তাকে সরাসরি নিয়ে যাওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সামধিসৌধে। 

অন্যদিকে শাহবাগের দুই পাশে পুলিশ অবস্থান করছে। যাতে ওসমান হাদির মরদেহ আসার আগে বা পরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে বেলা শুরু হতে না হতে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন জনগণ।

একজন পুলিশ সদস্য বলেন, শরিফ ওসমান হাদির দাফনকে ঘিরে কেউ যাতে অন্যায় সুযোগ নিতে না পরে সেজন্য আমরা প্রস্তুত। আমরা চাই আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে।

গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডে রিকশাযোগে যাওয়ার সময় হাদিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি অনুসরণ করে। এক পর্যায়ে তাকে বহনকারী অটোরিকশার কাছে গিয়ে তার মাথার কাছে পিস্তল ঠেকিয়ে গুলি করে। পরে তারা পালিয়ে যায়।


বিজ্ঞাপন


‎গুরুতর অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে একটি অপারেশন শেষে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যু বরণ করেন তিনি।


এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর