শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

হাদির হত্যাকারীদের বিচারের আশ্বাস, শান্ত থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

শেয়ার করুন:

হাদির হত্যাকারীদের বিচারের আশ্বাস, শান্ত থাকার অনুরোধ প্রধান উপদেষ্টার

আততায়ীর গুলিতে মারা যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছেন নানা শ্রেণি পেশার মানুষ। বিক্ষুব্ধ মানুষজন রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন। এমন পরিস্থিতির মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেছেন, ওসমান হাদির মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে শান্ত থাকার অনুরোধ করছি। কারও ফাঁদে পা দেয়া যাবে না। 


বিজ্ঞাপন


গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে কাছ থেকে গুলি করা হয়। পরে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে।  

বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। রাতেই ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের পেজে পৃথক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

বিইউ/আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর