শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

কবি নজরুলের পাশে হাদির দাফন চান ছাত্রশিবির সেক্রেটারি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম

শেয়ার করুন:

কবি নজরুলের পাশে হাদির দাফন চান ছাত্রশিবির সেক্রেটারি

সন্ত্রাসীদের গুলিতে শহীদ জুলাইযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে দাফন করার দাবি জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। শুক্রবার তার ভেরিফায়েট ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই দাবি জানান তিনি।  

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঢাকা ৮ আসনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে কাজী নজরুল ইসলামের কবরের পাশে আমাদের প্রাণ প্রিয় ওসমান হাদির কবর করার দাবি জানাচ্ছি।


বিজ্ঞাপন


ওসমান বিন হাদির মরদেহ দেশে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে তার মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের সম্ভাব্য সময় শুক্রবার সন্ধ্যা ৬টা ৫ মিনিট।

শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের অ্যাঙ্গুইলা মসজিদে তার প্রথম জানাজা হবে। আর বাংলাদেশে শনিবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। এরপর তার দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর