শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

ছায়ানট পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টা, বিজিবি-পুলিশের কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

Sayanat
ছায়ানট পরিদর্শনে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ছবি: ঢাকা মেইল

ছায়ানটে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হামলা ও ভাঙচুরের পর আজ দুপুরে পরিদর্শনে করতে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ছায়ানট পরিদর্শনকে কেন্দ্র করে ছায়ানটের বাহিরে বিজিবি ও পুলিশ কঠোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

‎শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টায় তিনি ধানমন্ডির শংকরে ছায়ানট পরিদর্শনে আসেন।

‎এ সময় তিনি ছায়ানটের প্রতিটি তলায় ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত হওয়া জায়গায়গুলো ঘুরে দেখেন। তবে, ছায়ানটে হামলা ও ভাঙচুরে ক্ষয়ক্ষতি পরিমাণ জানাতে পারেন নি।

এ বিষয়ে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ‘ছায়ানটে আবার যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে।’

‎একেএস/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর