শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ঢাকা

দাফনের জন্য ঢাবি ক্যাম্পাসে হাদির মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

শেয়ার করুন:

দাফনের জন্য ঢাবি ক্যাম্পাসে হাদির মরদেহ
দাফনের জন্য ঢাবি ক্যাম্পাসে হাদির মরদেহ। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে আনা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটায় লাশ বহনকারীর অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি স্থলের সামনের গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি প্রবেশ করানো হয়েছে। লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের ওপরে ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েমসহ তার সঙ্গীরা।  অ্যাম্বুলেন্সটি আসার পাঁচ মিনিট পর কেন্দ্রীয় মসজিদের ভেতর দিয়ে প্রবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।

Hadi-Sahbag

হাদির কবরটি প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে সেখানে দাফনকার্য শুরু হয়েছে।  

এর আগে বেলা সোয়া দুইটার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে লাখ লাখ জনতা অংশ নেন। 

এমআইকে/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর