বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

মালয়েশিয়ায় আর পড়তে যাওয়া হলো না রিয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ০১:১২ পিএম

শেয়ার করুন:

মালয়েশিয়ায় আর পড়তে যাওয়া হলো না রিয়ার

মালয়েশিয়ায় আর পড়তে যাওয়া হলো না রিয়ার। বেইলি রোডের আগুন তার সব শেষ করে দিলো। রিয়ার বাড়ি নারায়ণগঞ্জ শহরে। তিনি পড়াশোনা করতেন মালয়েশিয়ায়। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে তিনিও বেইলি রোডের সেই ভবনটির একটি রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরতে পারেন তিনি। 

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে প্রবেশ করতেই দেখা গেল, নিথর হয়ে বসে আছেন রিয়ার বাবা কুরবান আলী। তিনি নারায়ণগঞ্জের পোশাক কারখানা রিয়া ফ্যাশনের মালিক। মেয়েকে হারিয়ে একেবারে পাথর হয়ে গেছেন। পাশে পরিবারের অন্য সদস্যরা বিলাপ করছেন। 


বিজ্ঞাপন


আরও পড়ুন

আমি কী পাপ করেছি যে এত বড় শাস্তি পেলাম

পরিবারটি জানায়, রিয়ার স্বপ্ন ছিল মালয়েশিয়ায় পড়াশোনা শেষে দেশে ফিরে ভালো কিছু করবেন। বাবার ব্যবসার হাল ধরবেন। কিন্তু আগুন তার সব স্বপ্নকে তছনছ করে দিলো। 

তারা আরও জানায়, রিয়ার শনিবার (২ মার্চ) মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু যাওয়া হলো না। 

বৃহস্পতিবার রাতে আগুনের খবর দেখে তারা রিয়ার ফোনে কল দেওয়া শুরু করেন। কিন্তু তার ফোন বন্ধ পান। এরপর তারা ঘটনাস্থল থেকে চলে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের মর্গে। 


বিজ্ঞাপন


এমআইকে/এমএইচএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর