বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বেইলি রোডে আগুন, ছাত্রলীগের হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র চালু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ০২:৫৯ এএম

শেয়ার করুন:

বেইলি রোডে আগুন, ছাত্রলীগের হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র চালু

বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের সহযোগিতায় আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের হেল্পডেস্ক ও তথ্যকেন্দ্র চালু করা হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান রাকিব ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


bsl

এতে বলা হয়, রাজধানী ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের উদ্ধার, অগ্নি নির্বাপণ ও প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্রিয়াশীল রয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট এ আগত হতাহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় গ্রুপের রক্ত সংগ্রহ, তথ্যদান, প্রাথমিক চিকিৎসা প্রদান ইত্যাদি বিষয়ে সহযোগিতার জন্য বাংলাদেশ ছাত্রলীগ হেল্পডেস্ক চালু করেছে।

আরও পড়ুন: বেইলি রোডে আগুন, মৃতের সংখ্যা বেড়ে ৪৩

বিজ্ঞপ্তিতে যেকোনো সহযোগিতার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে-


বিজ্ঞাপন


আবু সাঈদ আল মাহমুদ (০১৭৭৩১৯৪৯৬৫) সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা।

আরও পড়ুন: বেইলি রোডের আগুনে জীবিত উদ্ধার ৭৫ জন, অচেতন ৪২

মো. ইরতিজা হাসান ফয়সাল (০১৭৪১৯৮৫৯৯০) সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মেডিকেল কলেজ শাখা। 

কারই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর