বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

বেইলি রোডে অগ্নিকাণ্ড: ৬৫ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

বেইলি রোডের অগ্নিকাণ্ড: ১৯ জনকে জীবিত উদ্ধার

রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্তোরাঁ থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের দেড় ঘণ্টা পরেও অনিয়ন্ত্রিতভাবে আগুন জ্বলছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।


বিজ্ঞাপন


তবে এখনো পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি দমকল বাহিনী।

rescue-from-fire

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার পরে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি কাচ্চি ভাই নামক একটি রেস্তোরাঁর।

আরও পড়ুন: বেইলি রোডে অগ্নিকাণ্ড, বিশেষ কায়দায় নামানো হলো ১৩ জনকে


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, তারা রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পান।

ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময় লাগে ৬ মিনিট। পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় একেএকে ইউনিট সংখ্যা বাড়ানো হয়।

সবশেষ তথ্যমতে, মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আটকে পড়াদের উদ্ধার করেন। নারীসহ মোট ৬৫ জনকে জীবিত উদ্ধারের তথ্য জানানো হয়েছে।

প্রায় দেড় ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। এরইমধ্যে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান।

কারই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর