বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৫:৩৩ পিএম

শেয়ার করুন:

Sim
সংসদে এই তথ্য জানানো হয়। ছবি: সংগৃহীত

‎মোবাইল ফোনের সিম কেনাবেচার ওপর সুনির্দিষ্ট সব কর প্রত্যাহার করেছে সরকার। আইসিটিকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে সরকার এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। 

‎বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমন প্রস্তাব করেন।

‎বাজেট প্রস্তাবে বলা হয়, বর্তমানে টেলিকম সেক্টরে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে তা প্রায় ২৫ শতাংশ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ হার অনেক বেশি। তাই এ খাতের বিকাশে সরকার এ ধরনের ট্যাক্স ক্রমান্বয়ে যৌক্তিক হারে কমানোর উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে দেশের সাধারণ মানুষের নিকট মোবাইল সেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে প্রতিটি মোবাইল সিমের উপর আরোপিত ৩০০ টাকা হারে কর সম্পূর্ণরূপে প্রত্যাহারের প্রস্তাব করছি। ফলশ্রুতিতে আগামী অর্থবছরে মোট ১২০০ কোটি টাকা রাজস্ব হ্রাস হবে।

‎একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর