বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

শিশুখাদ্যের কাঁচামাল আমদানিতে ৫ শতাংশ শুল্ক কমছে

এবার প্রস্তাবিত জাতীয় বাজেটে শিশুখাদ্য প্রস্তুতের কাঁচামাল আমদানিতে শুল্ক হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী এ প্রস্তাব জানান। 

মন্ত্রী বলেন, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর ওপর শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ করার প্রস্তাব করছি। ফলে দেশের বাজারে শিশুখাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের নিকট আরও সুলভ ও সহজলভ্য হবে। 


বিজ্ঞাপন


বাংলাদেশ এখন প্রতি বছর শিশুখাদ্য প্রস্তুতের জন্য কাঁচামালের মধ্যে দুগ্ধজাত উপাদান (স্কিমড মিল্ক পাউডার (ঝগচ), হোল মিল্ক পাউডার, ডিমিনারেলাইজড হুই পাউডার, হুই প্রোটিন কনসেনট্রেট, কেসিন, কেসিনেট), কার্বোহাইড্রেট (ল্যাকটোজ, মাল্টোডেক্সট্রিন, কর্ন সিরাপ সলিডস, গ্লুকোজ সিরাপ), উদ্ভিজ্জ তেল (পাম ওলেইন, সয়াবিন তেল, সূর্যমুখী তেল, 

নারিকেল তেল, হাই-ওলিক তেল), প্রোটিন উৎস (হুই প্রোটিন, মিল্ক প্রোটিন কনসেনট্রেট, সয়া প্রোটিন আইসোলেট), ভিটামিন প্রিমিক্স (ভিটামিন এ, ডি,ই, কে, সি, , বি১, বি২, বি৬, বি১২, ফলিক অ্যাসিড, বায়োটিন, নিয়াসিন ইত্যাদি), মিনারেল প্রিমিক্স (ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, কপার, আয়োডিন), বিশেষ পুষ্টি উপাদান (ডিএইচএ, এআরএ, টরিন, কোলিন, ইনোসিটল, এল-কার্নিটিন),  প্রিবায়োটিক ও প্রোবায়োটিক ( জিওএস, এফওএস, ল্যাকটোবাসিলাস,কালচার), 

সিরিয়াল উপাদান চালের (গুঁড়া, গমের আটা, ওটস, কর্ন ফ্লাওয়ার (কিছু দেশীয়, কিছু আমদানিকৃত), ইমালসিফায়ার ও স্ট্যাবিলাইজার (সয়া লেসিথিন, মনোগ্লিসারাইড, ডাইগ্লিসারাইড), ফল ও সবজি পাউডার (আপেল পাউডার, কলা পাউডার, গাজর পাউডার, বিভিন্ন ফলের কনসেনট্রেট) ও ফ্লেভার ও অ্যাডিটিভ (ভ্যানিলা ফ্লেভার, অনুমোদিত ফুড-গ্রেড ফ্লেভারিং) আমদানি করে থাকে। 

এসব পণ্যে আগে ১৫ শতাংশ ভ্যাট ছিল। এখন তা কমে ১০ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে। 


বিজ্ঞাপন


এমআইকে/ক.ম 

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর