বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৩১ হাজার ৯৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৭:৩৭ পিএম

শেয়ার করুন:

Home Ministry

‎দেশের ৫৫তম বাজেট ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য প্রায় চার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

‎‎বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।


বিজ্ঞাপন


‎‎বিএনপি সরকারের প্রথম বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

‎‎২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৯ কোটি টাকা বরাদ্দের জন্য প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ মন্ত্রণালয়ের জন্য মূল বাজেটে বরাদ্দ ছিল ২৭ হাজার এক কোটি টাকা, যা সংশোধিত বাজেটে বেড়ে দাঁড়ায় ২৭ হাজার ১৭৪ কোটি টাকায়। সেই হিসাবে নতুন অর্থবছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ প্রায় চার হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।

‎বাজেট অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ১২ হাজার কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


‎একেএস/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর