বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বড় ‘সুখবর’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম

শেয়ার করুন:

Budget
নবম পে স্কেল বাস্তবায়নের ঘোষণা। ছবি: সংগৃহীত

প্রস্তাবিত বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল কার্যকরের ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এই ঘোষণা দেন।


বিজ্ঞাপন


বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী জানান, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তবে নতুন পে স্কেলে বেতন-ভাতা বৃদ্ধির হার কিংবা এ খাতে অতিরিক্ত বরাদ্দের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

অর্থমন্ত্রী বলেন, সরকারি কর্মচারীরা গত প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। এ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার নতুন বেতন কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক ও সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

অর্থমন্ত্রীর ঘোষণার ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল আগামী মাস থেকে কার্যকর হওয়ার পথ সুগম হলো। এখন নতুন বেতন কাঠামোর বিস্তারিত গেজেট ও বাস্তবায়ন নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।


বিজ্ঞাপন


এম/জেবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর