বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট কেমন ছিল?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:১৩ এএম

শেয়ার করুন:

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট কেমন ছিল?
স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ।

দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি পুনর্গঠন, খাদ্যসংকট মোকাবিলা এবং উন্নয়নের ভিত্তি গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে স্বাধীন দেশের প্রথম বাজেট পেশ করা হয় ১৯৭২ সালের ৩০ জুন। দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য ৭৮৬ কোটি টাকার সেই বাজেট উপস্থাপন করেন। স্বাধীনতার পর গত পাঁচ দশকে দেশের অর্থনীতি যেমন বিস্তৃত হয়েছে, তেমনি কয়েক শ গুণ বেড়েছে বাজেটের আকারও।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের প্রথম বাজেটের আকার ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার পর ১৯৭২ সালে (১৯৭২-৭৩) অর্থবছরে ওই বাজেট দিয়েছিলেন প্রয়াত তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার ৫৫ বছর পর আজ দেশের ৫৫তম যে বাজেট দেওয়া হবে তার আকার ধরা হচ্ছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা স্বাধীনতার পর প্রথম বাজেটের চেয়ে ১১৯৩ গুণ বেশি।


বিজ্ঞাপন


তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি জাতীয় চার নেতার একজন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এরপর স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

তাজউদ্দীন আহমদ অর্থমন্ত্রী থাকাকালীন তিনটি বাজেট পেশ করেন। ১৯৭২-৭৩ অর্থবছরে ৭৮৬ কোটি টাকা, ১৯৭৩-৭৪ অর্থবছরে ৯৯৫ কোটি টাকা, ১৯৭৪-৭৫ অর্থবছরে ১ হাজার ৮৪ দশমিক ৩৭ কোটি টাকা। 

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর