শুক্রবার, ১২ জুন, ২০২৬, ঢাকা

দুর্নীতি কমাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জুন ২০২৬, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

দুর্নীতি কমাতে নতুন পে-স্কেল বাস্তবায়ন: অর্থমন্ত্রী

দুর্নীতি কমাতে নতুন পে-স্কেল বা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়নে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলন মন্ত্রী এ মন্তব্য করেন। 


বিজ্ঞাপন


আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অভাবে থাকলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়। বেতন বাড়ালে সরকারি চাকরিজীবীদের চাহিদা পূরণ হবে। এতে দুর্নীতি কমে আসবে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতিসহ দীর্ঘ ১১ বছর তাদের কোনো ইনক্রিমেন্ট (পে-স্কেল) হয় না। এদিকে সবকিছু দাম বেড়েছে। এটার তো সমন্বয় করতে হয়। সরকারি কর্মচারী বলে তাদের কষ্ট পেতে হবে, এটা হয় না।

অর্থমন্ত্রী বলেন, আমরা আশা করছি, তাদের চাহিদা পূরণের পাশাপাশি দুর্নীতি কমে আসবে। তাদের আয় বাড়বে এবং জীবনযাত্রা উন্নত হবে। এতে এমনিতেই দুর্নীতি কমে আসবে।

এসময় সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর