শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য রেকর্ড ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

খেলাধুলা আর শুধু বিনোদন নয়, এবার তাকে পূর্ণাঙ্গ অর্থনৈতিক খাত হিসেবে গড়ে তোলার বড় উদ্যোগ নিয়েছে নতুন সরকার। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ক্রীড়া খাতকে বিশেষ অগ্রাধিকার দিয়ে নানা বাস্তবমুখী পদক্ষেপের ঘোষণা এসেছে, যা দেশের যুবসমাজকে খেলার মাধ্যমে আয়-রোজগার ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিতে পারে।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে সবচেয়ে আকর্ষণীয় প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ৬৪ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণ। ইতিমধ্যে ১০টি জেলায় এর প্রাথমিক নকশা প্রস্তুত হয়েছে। এছাড়া খেলোয়াড়দের পেশাদারিত্ব বাড়াতে ক্রীড়া ভাতা চালু করা হয়েছে। সরকার ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে এই ভাতা প্রদান করেছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রকল্পে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে বৃত্তি দেওয়া হবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট এই আটটি খেলায় মোট ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন খেলোয়াড় ইতিমধ্যে নিবন্ধন করেছে। আগামী অর্থবছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২০০ কোটি টাকা।

সরকারের আরেক উদ্ভাবনী উদ্যোগ ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’। খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করা ও বিশ্বমানচিত্রে ‘লাল-সবুজ’ পতাকার ব্র্যান্ডিং বাড়ানোই এর মূল লক্ষ্য।

এছাড়া প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি খেলায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা, নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং নতুন প্রজন্মকে ক্রীড়ামুখী করার পরিকল্পনাও বাজেটে প্রতিফলিত হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য এবারের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ করা হয়েছে ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর