ব্যবসা-বাণিজ্য, সরকারি সেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব বিবেচনায় আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য যোগাযোগ অবকাঠামো উন্নয়ন খাতে ৬০ হাজার ৭৩০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব তুলে ধরেন।
বিজ্ঞাপন
প্রস্তাবিত বরাদ্দ অনুযায়ী, সড়ক, মহাসড়ক, সেতু, রেলপথ ও অন্যান্য যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে। সরকারের মতে, উন্নত যোগাযোগ ব্যবস্থা দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ৪৮ হাজার ২৯২ কোটি টাকা। সে তুলনায় আগামী অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এম/এআর












































































