বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

সঞ্চয়পত্র থেকে ৮৫০০ কোটি টাকা ঋণ নেবে সরকার, কমেছে লক্ষ্যমাত্রা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৮:১২ পিএম

শেয়ার করুন:

সঞ্চয়পত্র থেকে ৮৫০০ কোটি টাকা ঋণ নেবে সরকার, কমেছে লক্ষ্যমাত্রা

সঞ্চয়পত্র থেকে আট হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ লক্ষ্য ঠিক করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, বাজেট ঘাটতি পূরণে জাতীয় সঞ্চয় প্রকল্প থেকে এই ঋণ নেওয়া হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এর আগে ২০২৫–২৬ অর্থবছরের মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে সংশোধিত বাজেটে তা কমিয়ে ১১ হাজার ৫০০ কোটি টাকায় নামানো হয়।

সর্বশেষ প্রস্তাবিত বাজেটে এ খাত থেকে ঋণ নেওয়ার লক্ষ্য আরও কমিয়ে ৮ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায়ও ৩ হাজার কোটি টাকা কম ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

অভ্যন্তরীণ উৎস থেকে মোট ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এর মধ্যে ব্যাংকিং খাত থেকে আসবে ১ লাখ ১২ হাজার কোটি টাকা।

বিশ্লেষকদের মতে, সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমিয়ে সরকার ব্যাংকিং ব্যবস্থা, বৈদেশিক উৎস এবং রাজস্ব আহরণ বাড়ানোর মাধ্যমে বাজেট ঘাটতি পূরণের কৌশল নিয়েছে।


বিজ্ঞাপন


টিএই/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর