সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের ছাত্রদলের শুভেচ্ছা
ছাত্রদলের লোগো।

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে না পারা শিক্ষার্থীদের প্রতিও সহমর্মিতা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) ছাত্রদলের দফতর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। উত্তীর্ণ সব শিক্ষার্থীকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে যারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের প্রতি সহমর্মিতা ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে সংগঠনটি।

ছাত্রদল বলেছে, আজকের তরুণরাই দেশের ভবিষ্যৎ। তারা আগামী দিনে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে- এটাই সংগঠনটির প্রত্যাশা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তরুণ প্রজন্ম রাজনীতিবিমুখতার পরিবর্তে রাজনীতি-সচেতন হয়ে উঠবে। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশীয় ও আধিপত্যবাদী যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানানো হয়।

তরুণদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করার প্রত্যাশাও ব্যক্ত করেছে ছাত্রদল। নতুন প্রজন্মের জন্য সুন্দর, নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন ভবিষ্যৎ নির্মাণে তাদের পাশে থাকার প্রত্যয় জানিয়েছে সংগঠনটি।

এমএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর