সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

ফল প্রকাশের পর সন্তানের জন্য ভালো কলেজের সন্ধানে অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:২৭ পিএম

শেয়ার করুন:

ফল প্রকাশের পর সন্তানের জন্য ভালো কলেজের সন্ধানে অভিভাবকরা
রাজধানীর রেসিডেনশিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশ

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের পাশাপাশি নতুন চিন্তা অভিভাবকদের। সন্তানকে কোন কলেজে ভর্তি করানো যায়, কোন বিভাগে পড়বে, শিক্ষার পরিবেশ কেমন হবে এবং যাতায়াত কতটা সহজ হবে- এসবের সন্ধান ও হিসাব-নিকাশ শুরু করেছেন তারা।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর দুপুরের দিকে রাজধানীর রেসিডেনশিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের এমন আলোচনা করতে শোনা যায়।

20 

কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজ নির্বাচনে সন্তানের পছন্দের পাশাপাশি পরিবারের সামর্থ্য ও যাতায়াতের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। কেউ নামি কলেজকে অগ্রাধিকার দিচ্ছেন, আবার কেউ বাসার কাছাকাছি ভালো প্রতিষ্ঠান খুঁজছেন।

অভিভাবক মিজানুর রহমান বলেন, ‘ছেলের ভালো রেজাল্ট করেছে। আমরা খুশি। কিন্তু এখন নতুন চিন্তা শুরু হয়েছে। কোন কলেজে ভর্তি করাব, সেটি নিয়ে পরিবারের সবাই আলোচনা করছি। ছেলে বিজ্ঞান বিভাগে পড়তে চায়। তাই কয়েকটি কলেজের তথ্য নিচ্ছি। শুধু কলেজের নাম দেখে সিদ্ধান্ত নিতে চাই না। পড়াশোনার পরিবেশ, নিয়মিত ক্লাস, আগের ফলাফল ও যাতায়াত ব্যবস্থা সবকিছুই দেখতে হচ্ছে।’

আরেক অভিভাবক নাসরিন আক্তার বলেন, ‘ছেলের রেজাল্ট নিয়ে আমরা সন্তুষ্ট। এখন তার পছন্দের কলেজে ভর্তি করানোই আমাদের প্রধান লক্ষ্য। কয়েকটি কলেজের নাম সে বলেছে। সেগুলোর ভর্তি নিয়ম ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছি।’

30

অভিভাবক রফিকুল ইসলাম বলেন, ‘ভালো কলেজে পড়াতে অবশ্যই চাই। কিন্তু প্রতিদিন অনেক দূরে যাতায়াত করলে সন্তানের পড়াশোনায় সমস্যা হতে পারে। তাই কলেজের মানের পাশাপাশি দূরত্বও বিবেচনা করছি।’

রেসিডেনশিয়ালের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ‘আমি বিজ্ঞান বিভাগে পড়তে চাই। কয়েকটি কলেজ আমার পছন্দের তালিকায় আছে। বাবা-মায়ের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

শিক্ষকরা বলছেন, শুধু প্রতিষ্ঠানের নাম বা ফলাফল দেখে কলেজ নির্বাচন না করে শিক্ষার্থীর আগ্রহ ও ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া উচিত।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর