কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া পাঁচটি জেলা রয়েছে।
পাঁচটি জেলার মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী জেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ২৫০৮৩ জন। এর মধ্যে ১০৩৫৭ জন ছেলে শিক্ষার্থী ও ১৪৭২৬ জন মেয়ে শিক্ষার্থী। মোট পাস করেছে ১৫০৪৬ জন, পাসের হার ৫৯.৯৮। মেয়ে শিক্ষার্থী পাস করেছে ৯০৩৮ ও ছেলে শিক্ষার্থী পাস করেছে ৬০০৮ জন। নোয়াখালী জেলায় মোট জিপিএ ফাইভ পেয়েছে ১২১৭ জন।
ফেনী জেলায় মোট এসএসসি পরীক্ষা দিয়েছে ১৪৯০০ জন। এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৬১৭২ জন ও মেয়ে শিক্ষার্থী ৮৭২৮ জন, মোট পাস করেছে ১০৮২১জন, ছেলে শিক্ষার্থী পাস করেছে ৪৩৪৭ ও মেয়ে শিক্ষার্থী পাস করেছে ৬৪৭৪ জন, মোট পাসের হার ৭২.৬২, মোট জিপিএ ফাইভ পেয়েছে ১১৩৯ জন।
লক্ষীপুর জেলায় মোট ১৩৪১০ জন এসএসসি শিক্ষার্থী অংশগ্রহণ করেন, এর মধ্যে ছেলে শিক্ষার্থী ৫৮৬৬ জন ও মেয়ে শিক্ষার্থী ৭৫৪৪ জন, মোট পাস করেছে ৮৫৭০ জন, পাসের হার ৬৩.৯১। ছেলে শিক্ষার্থী পাস করেছে ৩৫০০ ও মেয়ে শিক্ষার্থী ৫০৭০ মোট জিপিএ ফাইভ পেয়েছে ৭৬২ জন শিক্ষার্থী।
চাঁদপুর জেলায় মোট এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২১৬৬৬ জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১৩৩৪২ জন ও ছেলে শিক্ষার্থী ৮৩২৪ জন। মোট পাস করেছে ১৩৭৮৫ জন পাসের হার ৬৩.৬৩। মেয়ে শিক্ষার্থী পাস করেছে ৮৭৬২ জন ও ছেলে শিক্ষার্থী পাস করেছে ৫০২৩ জন। মোট জিপিএ ফাইভ পেয়েছে ১১১৬ জন।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৯৭৪৫ জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী ১২৭৫৮ জন ও ছেলে শিক্ষার্থী ৬৯৮৭ জন। মেয়ে শিক্ষার্থী পাস করেছে ৯১২৮ জন, ছেলে শিক্ষার্থী পাস করেছে ৪৯৮৯ জন; মোট পাস করেছে ১৪১১৭। পাসের হার ৭১.৫০। মোট জিপিএ ফাইভ পেয়েছে ১৪২৮ জন।
কুমিল্লার মধ্যে মোট ১৮ উপজেলা রয়েছে। এ ১৮ উপজেলায় মোট ৫১০৩১ জন এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ২৯৯১২ জন ও ছেলে শিক্ষার্থী অংশগ্রহণ করেছে ২১১১৯ জন। মেয়ে শিক্ষার্থী মোট পাস করেছে ১৯৭২৪ জন এবং ছেলে শিক্ষার্থী পাস করেছে ১৩৩৩৬ জন। মোট পাস করেছে ৩৩০৬০, পাসের হার ৬৪.৭৮। মোট জিপিএ ফাইভ পেয়েছে ৪১৫২ জন।
প্রতিনিধি/এলএ





































































