সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

অকৃতকার্যের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১২:৩৪ পিএম

শেয়ার করুন:

অকৃতকার্যের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। - ফাইল ছবি

ইংরেজি ও গণিত— এই দুটি বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী ফেল করায় সার্বিকভাবে ফেলের হার বাড়ে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আমি সকল বোর্ডের রেজাল্ট পর্যালোচনায় দেখেছি, ইংরেজি ও গণিত—এই দুটি বিষয়ে আমরা যখন পরীক্ষা দিয়েছি, তখন থেকে এখন পর্যন্ত ফেলের হার বাড়িয়ে দেয় এবং পাসের হার কমিয়ে দেয়।’

তিনি বলেন, অন্যান্য বিষয়ের তুলনায় ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের অনুত্তীর্ণ হওয়ার প্রবণতা বেশি। ফলে এ দুটি বিষয়ের ফলাফল সার্বিক পাসের হারে প্রভাব ফেলে।

এদিকে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।

ফলে এক বছরের ব্যবধানে এবার গড় পাসের হার ৬ দশমিক ২০ শতাংশীয় পয়েন্ট কমেছে। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ২২ হাজার ৩৫৬ জন।

টিএই/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর