টানা ৭ বছর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। চলতি বছর এসএসসি পরীক্ষার ফলাফল তলানিতে গিয়ে পৌঁছেছে। এক বছরের ব্যবধানে এই বোর্ডে পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ। চলতি বছর পাসের নেমে এসেছে ৫৮ দশমিক ০৫। পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ কমেছে। পাশাপাশি বেড়েছে শূন্য ফলাফল করা স্কুলের সংখ্যা।
সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, চলতি বছর এই বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ০৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৬৭.০৩। গত বছরের তুলনায় চলতি বছর পাসের হার কমেছে ৮ দশমিক ৯৮ শতাংশ।
জানা গেছে, রংপুর বিভাগের ৮টি জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। এর মধ্যে ৭ হাজার ১৫২ জন ছাত্রী ও ৬ হাজার ৪৮৭ জন ছাত্র। শতভাগ পাস করেছে ২৮৩টি বিদ্যালয়। আর শূন্য পাস করেছে ১৮টি বিদ্যালয়।
প্রতিনিধি/টিবি


































