সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে ‘অন্বেষা’, জিপিএ ফাইভে ‘সাবেরা’

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৫ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ায় পাসের হারে শীর্ষে ‘অন্বেষা’, জিপিএ ফাইভে ‘সাবেরা’
সাবেরা স্কুলের গেইট ও অন্বেষার লোগো। ছবি: ঢাকা মেইল

ব্রাহ্মণবাড়িয়ায় এবার এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে এগিয়ে রয়েছে ‘অন্বেষা বিদ্যাপীঠ’ (স্কুল অ্যান্ড কলেজ) এবং জিপিএ ফাইভে এগিয়ে জেলার ‘সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়’। 

অন্বেষা বিদ্যাপীঠের পাসের হার শতভাগ ও সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ ফাইভ পেয়েছে ৯৪ জন, যা জেলায় কোনো বিদ্যালয় থেকে সর্বোচ্চসংখ্যক।

সোমবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করছে।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, এবছর ব্রাহ্মণবাড়িয়ার এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে মোট ২৫ হাজার ৫৩৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১৭ হাজার ৭২২ জন। অকৃতকার্য হয়েছে ৭ হাজার ৮১২ জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৪৯৯ জন।

এবছর জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৯ হাজার ৭৫৭ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪ হাজার ১২০জন। পাসের হার ৭১ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৪০২জন।

এবছর দাখিল (মাদ্রাসা) থেকে অংশ নেওয়া ৪ হাজার ৩৮৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২ হাজার ৭৩৪ শিক্ষার্থী। পাসের হার ৬২ দশমিক ২৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৬৭ জন।

আর ভোকেশনাল (কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) থেকে এসএসসিতে অংশ নেওয়া ১ হাজার ৩৮৯ পরীক্ষার্থী মধ্যে পাস করেছে ৮৬৮ জন। পাসের হার ৬২ দশমিক ৪৯ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ৩০ জন।  

এবছর জেলা শহরের অন্বেষা বিদ্যাপীঠ (স্কুল এন্ড কলেজ) থেকে এসএসসি পরীক্ষায় ১৩ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ফাইভ পেয়েছে ১ জন।

শহরের সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৩৩০ জন অংশ নিয়ে পাস করে ৩১৫ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৯৪ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৩ শতাংশ।

উইজডম স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৮ জন অংশ নিয়ে পাস করে ৮৭ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ২৩ জন। পাসের হার ৯৮ দশমিক ৮৬ শতাংশ।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২৮১ জন অংশ নিয়ে পাস করে ২৭৫ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৭৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৬ শতাংশ।

গৌতমপাড়া ঘাটুরা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৪১ জন অংশ নিয়ে পাস করে ৪০ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ২ জন। পাসের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

ব্রাহ্মণবাড়িয়া রেসিডেন্সিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২০৩ জন অংশ নিয়ে পাস করে ১৯৭ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৬৫ জন। পাসের হার ৯৭ দশমিক ০৪ শতাংশ।

অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ৬৪ জন অংশ নিয়ে পাস করে ৬২ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৬ জন। পাসের হার ৯৬ দশমিক ৮৮ শতাংশ।

গভ. মডেল গার্লস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১৫৯ জন অংশ নিয়ে পাস করে ১৫২ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৫৩ জন। পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।

আসিফ টিউটোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ২২ জন অংশ নিয়ে পাস করে ২১ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ৮ জন। পাসের হার ৯৫ দশমিক ৪৫ শতাংশ।

আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় ৮৬ জন অংশ নিয়ে পাস করেছে ৮২ জন পরীক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ১১ জন। পাসের হার ৯৫ দশমিক ৩৫ শতাংশ।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর