সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

এসএসসির ফল প্রকাশের পর মিষ্টির দোকানে ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

এসএসসির ফল প্রকাশের পর মিষ্টির দোকানে ভিড়
পল্টনে একটি মিষ্টির দোকানের চিত্র

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর মিষ্টির দোকানগুলোতে ভিড় বেড়েছে। শিক্ষার্থী ও তাদের স্বজনরা সাধ্যমতো মিষ্টি কিনছেন। বিক্রি জমে উঠেছে দোকানিদেরও। 

তারা বলছেন, ফল ঘোষণার পর থেকে ক্রেতার ভিড় বেড়েছে। সারাদিন চলবে এমন বিক্রি। অন্যদিকে ক্রেতারা বলছেন, সন্তানের কৃতিত্বের খবর আত্মীয়-স্বজনকে জানাতেই তার মিষ্টি কিনতে এসেছেন। 

সোমবার (১০ আগস্ট) দুপুরে বিজয়নগরের সেগুনবাগিচা কাঁচাবাজার মসজিদের পাশে থাকা মিষ্টির দোকানগুলো ঘুরে এ তথ্য জানা গেছে।

2

মুসলিম সুইটসের দোকানের গিয়ে ক্রেতাদের ভিড় দেখা গেল। সবাই সাধ্যমতো মিষ্টি কিনছিলেন। দোকানের কর্মচারী ও ম্যানেজার তাদের নিজ নিজ কাজে ব্যস্ত। ক্রেতার চাপ সামলাতে হিমশিম অবস্থা তাদের।

সুমন নামে এক কর্মী জানান, আজ রেজাল্ট হওয়ার পর থেকে ক্রেতার চাপ বাড়ছে। সাদা ও লাল মিষ্টি বেশি নিচ্ছে। এছাড়া দই, চমচম এবং দামি মিষ্টিও ব্যাপক বিক্রি হচ্ছে। 

পল্টন থেকে আসা জহিরুল নামে এক ক্রেতা বলেন, ভাগনি জিপিএ ফাইভ পেয়েছে। একমাত্র ভাগনি। খবরটাতো আত্মীয়-স্বজনকে খালি মুখে জানানোটা মানসম্মানের বিষয়। সবার বাড়িতে মিষ্টি দিতে হবে। এজন্য মিষ্টি কিনতে আসা। 

লিটন নামে আরেক ক্রেতা বলেন, অন্য দোকানেও মিষ্টি পাওয়া যায়। কিন্তু ব্র্যান্ডের মিষ্টি ছাড়া কেউ এখন খেতে চায় না। ফলে মুসলিম সুইটসে আসা। এদের মিষ্টির মান ভালো বলে আমার ধারণা।

3

জানা গেছে, শুধু মুসলিম সুইটস নয়, ঢাকার বিভিন্ন পয়েন্টে থাকা মিষ্টির দোকানগুলোতে আজ অন্য দিনের তুলনায় ভিড় বেশি। দুপুরের পর থেকিই থেকেই লোকজন বেশি ভিড় করতে শুরু করেছে। 

এদিন সকালে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস। ভালো ফলের আনন্দ ভাগাভাগি করে নিতে তারা এখন মিষ্টির দোকানগুলোতে ছুটছেন। সন্তানের সাফল্যে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মিষ্টিমুখ করাতে অনেকে কিনছেন রসগোল্লা, সন্দেশ, কালোজামসহ নানা ধরনের মিষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, পল্টন, কাকরাইল, মালিবাগ, রামপুরা, লিংকরোড, মহাখালী, মিরপুর-২,১০,১১, পল্লবী, মোহাম্মদপুর টাউনহল ও কল্যাণপুর মোড়ের মিষ্টির দোকানগুলোতে বিক্রি জমে উঠেছে। বিশেষ করে প্রিমিয়ার সুইটস, বনফুল, বিক্রমপুর সুইটস, রস, মিঠাই, মদিনা মিষ্টান্ন ভাণ্ডার, পুষ্টি ডেইরি, খাজানা মিঠাইয়ের দোকান থেকে বেশি মিষ্টি কিনছে ক্রেতারা।

মিষ্টির দোকানিরা জানান, ফল প্রকাশের পর থেকেই মিষ্টির চাহিদা বেড়েছে। ক্রেতাদের চাপ সামলাতে দোকানের কর্মীদের ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

তারা আরও বলেন, আজ ব্যবসা রমরমা। অন্যদিনের তুলনায় আজ বেশি মিষ্টি বানানো হয়েছে। বিকেল নাগাদ সব শেষ হয়ে যাবে বলে আশা করছেন তারা। যদিও মিষ্টি কেনার এই ভিড় রাত পর্যন্ত থাকবে বলে মনে করা হচ্ছে। 

এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর