সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

কুমিল্লা বোর্ডে পাসের হারে তলানিতে নোয়াখালী, এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:৩২ পিএম

শেয়ার করুন:

কুমিল্লা বোর্ডে পাসের হারে তলানিতে নোয়াখালী, এগিয়ে মেয়েরা

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে এবারও ভালো করতে পারেনি নোয়াখালী। কুমিল্লা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে জেলাটি।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নোয়াখালী জেলায় এবার সার্বিক পাসের হার ৫৯ দশমিক ৯৮ শতাংশ। কুমিল্লা বোর্ডের গড় পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশের তুলনায় নোয়াখালীতে পাসের হার ৫ দশমিক ৪৪ শতাংশীয় পয়েন্ট কম।

তবে ছেলেদের তুলনায় মেয়েরা এবার পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারে এগিয়ে রয়েছে। জেলায় মোট ১০ হাজার ৩৫৭ জন ছেলে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৬ হাজার ৮ জন। অন্যদিকে ১৪ হাজার ৭২৬ জন মেয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯ হাজার ৩৮ জন।

Rising-Cumilla-Feni-district-tops-the-list-for-SSC-pass-rates-under-the-Comilla-Board-while-Noakhali-ranks-lowest

এবার নোয়াখালী জেলায় জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২১৭ জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত বছর জেলায় পাসের হার ছিল ৪০ দশমিক ৪৩ শতাংশ। সে তুলনায় এবার পাসের হার কিছুটা বেড়েছে।

জেলাভিত্তিক ফলাফলে পিছিয়ে থাকলেও উপজেলা পর্যায়ে তুলনামূলক ভালো ফল করেছে কোম্পানীগঞ্জ। উপজেলাটিতে পাসের হার ৬৮ দশমিক ৬৮ শতাংশ। তবে জেলায় সবচেয়ে বেশি ৬৩০টি জিপিএ-৫ পেয়েছে নোয়াখালী সদর উপজেলার শিক্ষার্থীরা। সবচেয়ে খারাপ ফল করেছে হাতিয়া উপজেলা। সেখানে পাসের হার ৪৮ দশমিক ৭০ শতাংশ।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, নির্দিষ্ট কিছু উপজেলায় গণিত ও ইংরেজির মতো আবশ্যিক বিষয়ে শিক্ষার্থীদের দুর্বলতা এবং অনুন্নত অঞ্চলে মানসম্মত পাঠদানের অভাব নোয়াখালীর সার্বিক পাসের হার কমে যাওয়ার অন্যতম কারণ।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর