সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

আশানুরূপ ফল না হওয়ায় রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

শেয়ার করুন:

আশানুরূপ ফল না হওয়ায় রাজশাহীতে স্কুলছাত্রীর আত্মহত্যা
প্রতীকী ছবি।

রাজশাহীর বাগমারায় এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় হতাশা থেকে তিনি আত্মহত্যা করেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম কারিনা পাল (১৬)। তিনি উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। চলতি বছর তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয়রা জানায়, এসএসসি পরীক্ষায় রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তার ফলাফল আশানুরূপ হয়নি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে মায়ের সঙ্গে কথা বলার পর তিনি নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, কারিনা পড়াশোনায় ভালো ছাত্রী ছিলেন। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়; প্রয়োজনে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ ছিল। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা করা জরুরি।

বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর