সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ঢাকা

এসএসসিতে দিনাজপুর বোর্ডের ১৮ বিদ‌্যাল‌য়ে পাস করেনি কেউ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

এসএসসিতে দিনাজপুর বোর্ডের ১৮ বিদ‌্যাল‌য়ে পাস করেনি কেউ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় শূন্য পাস করেছে ১৮টি বিদ্যালয়। ১৮টি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি ১২৪ পরীক্ষার্থী।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফল পরিসংখ্যানে দেখা যায়, এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ১৮টি বিদ্যালয় থেকে ১২৪ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু বিদ্যালয়গুলো থেকে কেউই পাস করতে পারেনি।

 

এদের মধ্যে—রংপুরে পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুলের ১৮ জন, ঘাসিপুর উচ্চ স্কুলের ১৫ জন, গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, নীলফামারীর ডোমার থানার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ জন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুলের ১২ জন, ব্রাহ্মনপাড়া উচ্চ স্কুলের ৪, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১ জন, ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ জন, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ১৯ জন, ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুলের ৪ জন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয়ের ৭ জন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ জন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয়ের ৫ জন, হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ জন, বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ জন পাস করতে পারেনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর